রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

ডক্টর আদিল খানের শাহাদাতে জমিয়তের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রসিদ্ধ আলেমেদ্বীন, শাগরেদে মাদানী ও পাকিস্তান কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সাবেক সভাপতি মাওলানা সলিমুল্লাহ খান রহ. এর সুযোগ্য সাহেবজাদা, জামিয়া ফারুকিয়া করাচির প্রিন্সিপাল ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান সিন্ধ প্রদেশের শুরা সদস্য মাওলানা ডক্টর আদিল খান আততায়ীদের হাতে ড্রাইভারসহ মির্মমভাবে শাহাদাত বরণ করায় প্রতিবাদ ও শোক প্রকাশ করেছেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ও সিনিয়র যুগ্ম-মহাসচিব শায়খুল হাদিস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম।

নেতৃবৃন্দ এক শোক বার্তায় বলেন, ডক্টর মাওলানা আদিল খান ছিলেন একজন বিচক্ষণ ও আন্তর্জাতিক আলেম। তার ইন্তেকালে শুধু পাকিস্তান নয়, পুরো বিশ্ব আজ শোকাহত। আল্লাহ রাব্বুল আলামীন মরহুম ও মরহুমের ড্রাইভারকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।

নেতৃবৃন্দ যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি আহ্বান জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ