শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে আগুন, রাজবাড়ীতে পুড়ল ৫ দোকান নেপালের চেয়েও বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে সিকিম ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা তিস্তার ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার, ঝুঁকিতে আরও ২৫০ বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, বিভিন্ন এলাকায় হতে পারে ভারি বর্ষণ শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করাকে ইবাদত মনে করি: শিক্ষামন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০ ফিলিস্তিনের আঙুরবাগানে ইসরায়েলি বসতিদের লুটপাট নিষ্কাশনে কমছে কাপ্তাই হ্রদের পানি, জেগে উঠছে ঝুলন্ত সেতু ‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে’

‘মৃতুদণ্ডের আইনের বিষয়ে প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নেন, কার্যকর হবে আগামীকাল থেকেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্ষণের এই আইনের বিষয়ে প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নিয়েছেন।

সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড এখন জনদাবিতে পরিণত হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী যে সিস্টেম করেছে এতে যার এজেন্ডা নেই তাদের মন্ত্রিসভার বৈঠকে ডাকা হয় না। আমারও আজ কোনো এজেন্ডা ছিল না।’

‘তবে ধর্ষণের এই আইনের বিষয়ে প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নিয়েছেন। আমার মনে হয় মানুষের মনের ভাষা প্রধানমন্ত্রী বোঝেন। মৃত্যুদন্ড এখন জনদাবিতে পরিণত হয়েছে। কাজেই তাদের এই দাবিকে অবশ্যই আমরা স্বীকৃতি দেবো’ যোগ করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, সর্বোচ্চ সাজা নিশ্চিত হলে এদের মধ্যে একটি ভীতিও থাকবে। নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ বন্ধ করতে হলে এ ধরনের কঠোর আইন প্রয়োগ করতে হবে।

উল্লেখ্য, সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। অধ্যাদেশ জারির মাধ্যমে মঙ্গলবার থেকে এই আইন কার্যকর করা হবে।

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূর শ্লীলতাহানি ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে দেওয়ার পর দেশব্যাপী ধর্ষণবিরোধী আন্দোলন শুরু হয়। সেখান থেকে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার দাবি ওঠে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ