বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

এনওসি ছাড়াই ফিরতে পারবেন ওমান প্রবাসীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার প্রেক্ষাপটে দেশে এসে আটকে পড়া ওমান প্রবাসী বাংলাদেশিরা নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) ছাড়াই দেশটিতে ফিরে যেতে পারবেন। তবে এক্ষেত্রে তাদের চারটি শর্ত পূরণ করতে হবে।

শর্তগুলো হলো- বৈধ পাসপোর্ট, বৈধ ওমানি রেসিডেন্ট আইডি (আকামা), ওমান যাওয়ার পর কোভিড-১৯ টেস্ট এবং দেশটিতে অবতরণের পর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকা।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক (কর্মসংস্থান) মুহা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৭ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পৃথক দু’টি চিঠির বরাতে সোমবার (১২ অক্টোবর) মিজানুর রহমান অপর এক চিঠিতে বিষয়টি জানান।

চিঠিতে ওমানগামী প্রবাসী কর্মীদের ব্যাপক প্রচারণার জন্য জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস, টিটিসি/আইএনটিসমূহ এবং সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিকে নির্দেশনা প্রদান করা হয়। এ ছাড়া বিএমইটির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে প্রচারের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয় ওই চিঠিতে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ