মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনার ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত করল জনসন অ্যান্ড জনসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের করোনার ভ্যাকসিন পরীক্ষা সময়িকভাবে স্থগিত করা হয়েছে। এক স্বেচ্ছাসেবকের অসুস্থতা দেখা দেয়ায় ঝুঁকি না নিয়ে ভ্যাকসিনের ট্রায়াল বন্ধের এ সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। খবর সিএনএনের।

সোমবার (১২ অক্টোবর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, তাদের চূড়ান্ত ধাপের করোনার ভ্যাকসিনের পরীক্ষা বন্ধ করা হয়েছে। কারণ, তাদের পরীক্ষামূলক ভ্যাকসিনটি নেওয়ার পর একজনের অসুস্থতা দেখা গেছে।

জনসন অ্যান্ড জনসন এক বিবৃতিতে জানায়, ‘আমাদের নীতিমালা অনুসরণ করে স্বেচ্ছাসেবীর অসুস্থতার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। আমরা নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সব পরীক্ষা নীতিমালা মেনে করা হয়। এতে কোনো মারাত্মক প্রতিক্রিয়া দেখা গেলে পরীক্ষা বন্ধ করে দেয়া হয়।’

জনসন অ্যান্ড জনসনের তৈরি ভ্যাকসিনের নাম ‘জ্যানসেন’। গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে তৃতীয় ধাপের পরীক্ষায় ৬০ হাজারের বেশি স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা করা হয়। এর আগে প্রথম ও দ্বিতীয় দফার পরীক্ষায় আশানুরূপ ফল পাওয়া যায় বলে জানায় মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।

এদিকে ব্রাউন ইউনিভার্সিটি স্কুল অব পাবলিক হেলথের ডিন আশিস ঝা বলেন, বড় পরীক্ষায় এমন সাময়িক বন্ধ হওয়ার ঘটনা একাধিকবার ঘটতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ