শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

রায়হান হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রায়হান হত্যার সাথে জড়িত পুলিশদের শাস্তির দাবিতে সিলেট জেলা পরিষদের সামনে আজ মঙ্গলবার বেলা ১২টায় মানববন্ধন করেছে প্রিন্সিপাল হাবীবুর রহমান রহ. প্রজন্ম।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে সংগঠনের আহ্বায়ক ও জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার সিলেটের প্রিন্সিপাল মাওলানা সামীউর রহমান মুসা বলেন, হযরত শাহজালাল ও শাহপরাণ রহ. সহ ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত শান্তি সম্প্রীতির শহর সিলেটের শান্ত পরিবেশকে অশান্ত করার পায়তারা বরদাশত করা হবে না।

‘জনগণের নিরাপত্তায় যারা নিয়োজিত তাদের হাতে জনগণের জানমালের নিরাপত্তা নেই। ঘুষ ও প্রতারণাকে বাণিজ্য করে এক শ্রেণির বিপদগামী পুলিশ যেমন আইন শৃংখলার বিঘ্ন ঘটাচ্ছে, সেই সাথে পুলিশের সুনাম ক্ষুন্ন করে আসছে। এইসব বিপদগামী পুলিশ সিলেটের পরিবেশের সাথে বেমানান। সিলেট তার ইতিহাসে কখনো কোন অপরাধীদের প্রশ্রয় দেয়নি, এবারও দিবে না।’

তিনি আরও বলেন, সিলেটের মানুষ আন্দোলনের ভাষা বুঝে আর সিলেটের আন্দোলনের ভাষা সারা দেশের মানুষও বুঝে। প্রশাসন যদি রায়হান হত্যায় জড়িতদের শাস্তি নিয়ে কোন টালবাহানা করে, তাহলে সিলেটবাসী বৃহৎ আন্দোলন ডাক দিবে।

মাওলানা ফাহাদ আমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জামেয়া মাদানিয়া প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, প্রজন্মের সদস্য সচিব ও জামেয়ার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা তাজুল ইসলাম হাসান, জামেয়া তালিমুল কোরানের প্রিন্সিপাল মাওলানা ইমদাদুল হক নোমানী।

জামেয়া মাদানিয়ার সহকারী শিক্ষা সচিব মাওলানা মুশফিকুর রহমান মামুন, হাফিজ আব্দুল কাইয়ুম, মাওলানা হাফিজ ফয়জুল ইসলাম, মাওলানা বেলাল আহমদ চৌধুরী, মাওলানা আমিন আহমদ রাজু, সুফিয়ান বিন এনাম, ইকরামুল হক জুনেদ, তানজিল আহমদ, হাফিজ কয়েস আহমদ, আব্বাস উদ্দিন জালালি প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ