বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

স্কুলছাত্র আবরারের মৃত্যুর মামলার অভিযোগ গঠনের আদেশ ২৭ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোর আলোর অনুষ্ঠানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর মামলায় ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ২৭ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে অভিযোগ গঠনের শুনানি শেষে এই আদেশ দেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও আবরারের বাবা-মা।

গত ১ অক্টোবর মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণ করে একই আদালত। আর ২০শে সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম মামলাটি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করেন।

গত বছরের পয়লা নভেম্বর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয় নাইমুল আবরার। মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গেল বছরের ৬ই নভেম্বর আবরারের বাবা মুজিবুর রহমান প্রথম আলো সম্পাদকসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ