রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

আজারবাইজানে যুদ্ধাপরাধ করেছে আর্মেনিয়া: তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, আজারবাইজানের সঙ্গে সংঘর্ষে যুদ্ধাপরাধ করেছে আর্মেনিয়া। তিনি বৃহস্পতিবার কাজাখস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষ শুরুর অনুষ্ঠানে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আজারবাইজানের ভূখণ্ডে আর্মেনিয়ার হামলা যুদ্ধাপরাধের শামিল। আজারবাইজান নিজেকে রক্ষা করছে। নিজের ভূখণ্ড ও জনগণকে রক্ষার অধিকার তাদের রয়েছে।

তিনি বলেন, আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধে আঙ্কারা বাকুর পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কারাবাখ আন্তর্জাতিকভাবে আজারবাইজানের এলাকা হিসেবে স্বীকৃত কিন্তু ওই এলাকায় জাতিগত আর্মেনিয়ার লোকজনের বসবাস বেশি। ১৯৯২ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কারাবাখ অঞ্চলে হামলা চালিয়ে সেখান থেকে আজেরি জনগোষ্ঠীকে তাড়িয়ে দেয় এবং কারাবাখ অঞ্চলকে তারা দখল করে।

এসব সন্ত্রাসীর প্রতি আর্মেনিয়ার সমর্থন ছিল। গত ২৭ সেপ্টেম্বর আজারবাইজানের সেনাদের ওপর আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা হামলা চালালে দু পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষে এ পর্যন্ত কয়েকশ’ সামরিক ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইরানসহ বিশ্বের বহু দেশ এ সংকট আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ