রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

বিশ্বে করোনায় প্রাণহানি ১১ লাখ ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ১১ লাখ ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ৩ কোটি ৯০ লাখের বেশি। এর মধ্যে সুস্থ হয়েছে ২ কোটি ৯২ লাখ মানুষ।

এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারা গেছে ২ লাখ ২২ হাজারের বেশি। শনাক্ত ৮১ লাখের বেশি। মৃতের সংখ্যায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে দেড় লাখেরও বেশি মানুষের প্রাণ গেছে করোনায়, শনাক্ত ৫১ লাখ।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছে ১ লাখ ১২ হাজারের বেশি। দেশটিতে শনাক্তের সংখ্যা ৭২ লাখ ছাড়িয়েছে। এছাড়া, ইউরোপজুড়ে ২ লাখ ৩৫ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে কোরোনাভাইরাস।

গত বছরের ৩১শে ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয়, পরে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। একে কোভিড-১৯ নাম দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ