মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

অসুস্থ রিজভীকে দেখতে হাসপাতলে জমিয়ত নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অসুস্থ এডভোকেট রুহুল কবির রিজভীকে দেখতে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব শায়খুল হাদীস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরামের নেতৃত্বে আজ দুপুরে রাজধানীর ধানমন্ডি ল্যাব এইড হাসপাতলে যান।

জমিয়ত নেতৃবৃন্দ অসুস্থ এই নেতার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। সুস্থতার জন্য বিশেষ দোয়া করেন। রিজভী নিজেও তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। সে সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম, মাওলানা আতাউর রহমান খান, মাওলানা খাদেমুল ইসলাম শরীফ ও হাফেজ মুহাম্মদ ইসলামাবাদী প্রমুখ।

উল্লেখ্য, কিছুদিন পূর্বে বিএনপির এই নেতা হঠাৎ অসুস্থতাবোধ করলে জরুরী ভিত্তিতে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউ -১ তে ভর্তি আছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ