মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

করোনায় বাংলাদেশ বেতারের পরিচালক আমানুল্লাহর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিসিএস (তথ্য) ক্যাডারের ৯ম ব্যাচের কর্মকর্তা বাংলাদেশ বেতারের (জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের) পরিচালক আমানুল্লাহ মাসুদ হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার (১৭ অক্টোবর) বিসিএস তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির দফতর সম্পাদক জ্যোতির্ময় গোলদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাসুদ হাসান সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে গত ১১ অক্টোবর তাকে রাজধানীর গুলিস্তানে অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে তিনটাই তিনি মারা যান।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিসিএস তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সায়েদ মোস্তফা কামাল।

সভাপতি এক শোকবার্তায় আমানুল্লাহ মাসুদ হাসানের বিদেহ আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ