রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী

ধর্ষণ রোধে কোরআনি আইন চালু করতে হবে: পিরোজপুর উলামা পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে ধর্ষণ, জিনা-ব্যভিচার বৃদ্ধি পাওয়ায় জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। ধর্ষণ, জিনা-ব্যভিচার ও সামাজিক অবক্ষয় রোধে কোরআনি আইন চালু করতে হবে। পাঠ্যসূচিতে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। অশ্লীলতা বেহায়াপনা ও যৌন সুড়সুড়িমূলক সব ধরনের ওয়েব সিরিজ, পর্ণ সাইট বন্ধ করতে হবে। পিরোজপুর উলামা পরিষদ আয়োজিত আল্লামা শাহ আহমাদ শফী রহিমাহুল্লাহর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

আজ ১৭ অক্টোবর (শনিবার) বিকেলে রাজধানীর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে আল্লামা শাহ আহমাদ শফী রহিমাহুল্লাহর জীবন ও কর্ম শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মুফতি ওয়াহিদুল আলমের সভাপতিত্বে, মাওলানা রিয়াজুল ইসলাম মুনির ও মুফতি আবুল হাসানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতী আব্দুর রহীম কাসেমী, সাতকাছেমিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুস্তাফিজুর রহমান মুমতাজী, মুফতি মুহিব্বুল্লাহ কাসেমী, শুরা সদস্য হাফেজ মাওলানা আবুল হাসান, হাফেজ মাওলানা কামরুজ্জামান, মাওলানা ফেরদাউস আহমাদ, মুফতি সাখাওয়াত হোসাইন, মুফতি আব্দুল কুদ্দুস ফিরোজী, মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি কামরুল ইসলাম আরেফী, মুফতি মোসলেহ উদ্দিন, মুফতি ইলিয়াস আহমাদ, মাওলানা আবু হানিফ, মুফতি ইমরান হোসাইন, মুফতি কবির আহমাদ, মুফতি মিরাজুল ইসলাম, মাওলানা আল আমীন, মাওলানা আবুল বাশার, মাওলানা মাসুম বিল্লাহ প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, হেফাজত আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. ছিলেন আকাবিরে দেওবন্দের যোগ্য উত্তরসূরি, আত্মশুদ্ধির মেহনতে জগত বিখ্যাত ও দরসে হাদিসের মসনদে জীবন্ত কিংবদন্তি। তিনি জীবনের শেষ সময় পর্যন্ত বাতিল বিরোধী আন্দোলন করে গেছেন। খতমে নবুওয়াতের রাজসিংহাসনের মর্যাদা রক্ষায় তিনি ছিলেন অকুতোভয় এক সিপাহসালার। হাইয়াতুল উলইয়া, বেফাক, হেফাজতসহ তার রেখে যাওয়া মিশন এগিয়ে নেয়ার দায়িত্ব আমাদের সবার। আজ তিনি না থাকলেও তার আদর্শ বুকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ইসলাম ও মুসলমানদের কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে আল্লামা শফীর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ