শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

রেললাইনে ঘুম, কাটা পড়ে দুই ভাইসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাতে মাছ ধরে ক্লান্ত হয়ে রেললাইনে শুয়ে বিশ্রামের নেওয়ার সময় ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় ট্রেন এসে পড়লে দুই ভাইসহ তিনজন কাটা পড়ে মারা যান।

আজ রোববার ভোর ৪টার দিকে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় স্বল্পদশাল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার সল্পদশাল গ্রামে মৃত আ. হেকিমের দুই ছেলে স্বপন মিয়া (২২) ও রিপন মিয়া (২৬) এবং একই গ্রামের কোরবান আলীর ছেলে মুখলেছ (২৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই তিনজন রাতে রেললাইনের পাশে কোনে (এক ধরনের ডোবা বা গর্ত) মাছ ধরছিলেন। সারা রাত মাছ ধরে কোনো এক সময় ক্লান্ত হয়ে গেলে রেললাইনে শুয়ে বিশ্রাম করতে থাকেন। পরে তাদের মধ্যে তন্দ্রা চলে আসে। ভোর ৪টার দিকে ঢাকা থেকে মোহনগঞ্জগামী আন্তনগর হাওর এক্সপ্রেসে নিচে ঘুমন্ত অবস্থায় কাটা পড়েন তারা।

এ ব্যাপারে বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান বলেন, জিআরপি পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ