বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

এক মাস ধরে নেই ওয়াসার পানি, রাস্তায় জনতার বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর শেওড়াপাড়ায় এক মাসের বেশি সময় ধরে ওয়াসার পানি সরবরাহ বন্ধ। এর প্রতিবাদে রোববার রাজপথে নামলো এলাকাবাসী। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে তারা।

অবরোধের কারণে মিরপুর ১২ নম্বর সেকশন থেকে শুরু করে শেওড়াপাড়া পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তার পুরোটাতেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। রাস্তা অবরোধের কারণে অফিসগামী যাত্রীদের ভোগান্তির মধ্যে পড়তে হয়। এতে তাদের মধ্যে সৃষ্টি হয় ক্ষোভ।

জানা যায়, পূর্ব শেওড়াপাড়ায় এক মাসের বেশি সময় ধরে পানি না পাওয়ায় স্থানীয়রা রাস্তায় নামেন। শেওড়াপাড়ার বাসিন্দারা জানান, সমস্যাটা দীর্ঘ দুই বছরের। প্রায়ই এখানে ১৫ দিন থেকে একমাস পানি থাকে না। এবার গত দুই মাস ধরে কোনো পানি নেই। পানি না থাকায় জীবন দুর্বিষহ হয়ে গেছে। তাই এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।

এদিকে, একই অভিযোগে, শাহজাদপুরে ওয়াসার আঞ্চলিক অফিস ঘেরাও করে স্থানীয়রা। ওয়াসা বলছে, পানির পাম্প নষ্ট এবং পাইপলাইনের কাজ চলায় সাময়িক অসুবিধা হচ্ছে। শিগগিরই সমাধান হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ