রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

নারীকে দায়িত্ব দেয়াসহ সৌদির শীর্ষ ধর্মীয় পরিষদে রদবদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ রাজতন্ত্রের উপদেষ্টা পরিষদ শুরা কাউন্সিল, সুপ্রিম কোর্ট ও শীর্ষ ধর্মীয় পরিষদে রদবদল করে রোববার বেশ কয়েকটি আদেশ জারি করেছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানাচ্ছে, বাদশাহ সালমান এসব আদেশে শুরা কাউন্সিলের নতুন একজন স্পিকার ছাড়াও আরও দু‘জন ডেপুটি স্পিকার নিয়োগ দিয়েছেন। এর মধ্যে একজন ডেপুটি স্পিকার হলেন নারী।

সৌদি আরবের প্রভাবশালী এই পরিষদের বর্তমান সদস্যদের মেয়াদ আগামী সপ্তাহে শেষ হওয়ার কথা। তার আগেই গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল করে আদেশ জারি করলেন সৌদি রাজতন্ত্রের প্রধান বাদশাহ সালমান। কাউন্সিল অব সিনিয়র স্কলারসে সংস্কার এনে তার প্রধানের দায়িত্ব গ্রান্ড মুফতি শেখ আব্দুলাজিজ আল-শেখকে দিয়েছেন বাদশাহ। সুপ্রিম কোর্টের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ বিন আবদুল্লাহ আল-লুহাইদান।

এ ছাড়াও সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ রোববার আরও একটি আদেশ জারি করে রাজকীয় আদালত বা রয়্যাল কোর্টের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে ঘায়হাব মোহাম্মদ আল ঘায়হাবকে নিয়োগ দিয়েছেন।

সূত্র: রয়টার্স

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ