রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী

পবিত্র কাবায় নামাজে অংশ নিলেন স্থানীয় মুসল্লিরা, ওমরার দ্বিতীয় ধাপ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্থানীয় মুসল্লিরা দীর্ঘ সাত মাস পর মক্কার মসজিদে হারামে অনুষ্ঠিত নামাজের জামাতে অংশ নিলেন। আগে থেকে নিবন্ধন করে তাদের নামাজের জামাতে অংশ নিতে হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরত ব্যক্তিরা এখন থেকে মসজিদের হারামের জামাতে অংশ নিতে পারবেন নির্দিষ্ট প্রক্রিয়া মেনে।

গতকাল রোববার (১৮ অক্টোবর) শায়খ আবদুল্লাহ জুহানির ইমামতিতে ফজর আদায় করেন ৪০ হাজার মুসল্লি। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এতদিন মসজিদে হারামের জামাতে অংশ নেওয়ার অনুমতি ছিলো না।

সাত মাস পর মসজিদে হারামে মুসল্লিদের আবেগী উপস্থিতি দেখা গেছে। ধীরে ধীরে মসজিদে হারাম ফিরছে আগের চেহারায়। বায়তুল্লাহর প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হয়েছে ধর্মপ্রাণ মানুষের জন্য।

রোববার (১৮ অক্টোবর) থেকে উমরা চালুর দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এখন থেকে দৈনিক ১৫ হাজার মুসল্লি উমরা পালনের সুযোগ পাবেন। সেই সঙ্গে মসজিদে হারামে ৪০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

উমরা পালনকারীদের যাবতীয় নিরাপত্তা, সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। ১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া উমরার তৃতীয় পর্বে সৌদি আরবের বাইরের দেশের নাগরিকরাও উমরা করার সুযোগ পাবেন। এ সময় প্রতিদিন ২০ হাজার মানুষকে উমরা পালন এবং মসজিদে হারামে ৬০ হাজার মানুষকে নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়। স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে উমরা পালনের অনুমতির জন্য ‘ইতামারনা’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হয়।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মহামারি করোনাভাইরাসে পুরো বিশ্ব আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে পবিত্র নগরী মক্কায় উমরা পালন স্থগিত করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ