মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বাংলাদেশ-ভারত বিমান যোগাযোগ চালু হচ্ছে ২৮ অক্টোবর থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রায় আট মাস বন্ধ থাকার পর বিশেষ ‘এয়ার বাবল’ ব্যবস্থাপনায় বিমান যোগাযোগ চালু করতে যাচ্ছে ভারত-বাংলাদেশ। আগামী ২৮ অক্টোবর, বুধবার থেকে শুরু হওয়ার পর প্রতি সপ্তাহে উভয় প্রান্ত থেকে মোট ৫৬টি ফ্লাইট চলবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

করোনাভাইরাসের (কোভিড-১৯) মহামারী বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পরপরই বন্ধ হয়ে যায় উভয় দেশের মধ্যেকার বিমান যোগাযোগ। সম্প্রতি দুই দেশের মধ্যে ‘এয়ার বাবল’ ব্যবস্থায় বিমান চলাচলের বিষয়টি আলোচনায় আসে। এরপর দুই দেশ এই বিশেষ ব্যবস্থায় বিমান চলাচল শুরু করার সিদ্ধান্ত নেয়। সপ্তাহে ভারত থেকে ২৮টি এবং বাংলাদেশ থেকে ২৮টি করে মোট ৫৬টি ফ্লাইট চলাচল করবে।

জানা গেছে, বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভো এয়ার পরিচালনা করবে ফ্লাইটগুলো। অপরদিকে ভারত থেকে ফ্লাইট পরিচালনা করবে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, ভিস্তারা ও গোএয়ার।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ