মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

রিজভী অসুস্থ: বিএনপির দফতর চালাবেন প্রিন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে কেন্দ্রীয় দফতরের দায়িত্ব দেয়া হয়েছে। সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ হওয়ায় তাকে অতিরিক্ত দায়িত্ব সাময়িকভাবে পালন করতে বলা হয়েছে।

আজ সোমবার (১৯ অক্টোবর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়।

চিঠিতে বলা হয়, ‘বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে পড়ায় নির্দেশক্রমে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে (সৈয়দ এমরান সালেহ প্রিন্স) দলের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাময়িকভাবে বিএনপির কেন্দ্রীয় দফরের দায়িত্ব পালন করতে অনুরোধ করা যাচ্ছে।’

সোমবার দলীয় কার্যালয়ে অফিস করেছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, দুপুরে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ করে এই বিষয় তাকে জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে আমি নয়াপল্টনে অফিস করা শুরু করেছি।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ বিভাগের দলের সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি দলের কেন্দ্রীয় সহ-দফতর ও সহ প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ