বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

আকবরকে পালাতে সহায়তাকারীদের খুঁজতে কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান মৃত্যুর পর এসআই আকবর পালিয়ে যাওয়ার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দফতর।

গতকাল সোমবার (১৯ অক্টোবর) এ কমিটি গঠন করা হয়।

একজন এআইজিকে প্রধান করে এ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এসআই আকবরকে পালিয়ে যেতে সহায়তাকারীদের খুঁজে বের করাই হবে তদন্ত কমিটির প্রধান কাজ।

১০ অক্টোবর মধ্যরাতে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাড়িতে আটকে রেখে নির্যাতন করা হয় রায়হানকে। পরে সকালে মারা যান তিনি।

এই ঘটনায় রায়হানের স্ত্রী মামলা দায়ের করার পর, দায়িত্বহীনতার জন্য বন্দরবাজার ফাড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। এরপর ১৩ অক্টোবর এসআই আকবর হোসেন ভুঁইয়া পালিয়ে যায়। এখন পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ