মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

জামিন পাননি সম্রাট; অভিযোগ গঠন শুনানি ৩০ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ত্র ও মাদক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ক্যাসিনো সম্রাট খ্যাত ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন নামঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর হাকিম কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন।

এর আগে সকাল ১০টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় ইসমাইল চৌধুরী সম্রাটকে। শুনানি শেষে আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। পাশাপাশি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।

গত বছর ৬ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় র‌্যাব। একই বছরের ৯ ডিসেম্বর মাদক মামলায় সম্রাট ও আরমানের বিরুদ্ধে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা।

এর আগে, ৬ অক্টোবর কুমিল্লা চৌদ্দগ্রামের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা সম্রাটকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ