রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

‘সন্ত্রাস’ তালিকা থেকে উঠে যাচ্ছে সুদানের নাম, কিন্তু কিভাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেই ১৯৯৩ সাল থেকে সুদানকে কালো তালিকাভুক্ত করে রেখেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ ছিল, সন্ত্রাসবাদে মদত দেয় আফ্রিকার এই দেশ। অবশেষে শর্ত সাপেক্ষে দেশটির ওপর থেকে সন্ত্রাসের তকমা তুলে দিতে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইটের মাধ্যমে ট্রাম্প নিজেই এই ঘোষণা দেন। এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সুদান।

মাঝে আল কায়েদার সঙ্গে সুদানের সম্পর্ক নিয়ে অভিযোগ উঠেছে। এমনকি দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল বশীরের সঙ্গে লাদেনের যোগাযোগ ছিল বলেও নানা কথা চাউর হয়েছে। এরপর গত বছর যখন দেশটির প্রেসিডেন্টের পদ থেকে ওমর আল বশীর সরে যেতে বাধ্য হন, তখন সুদানের ব্যাপারে সুর নরম করে যুক্তরাষ্ট্র। সেই ধারাবাহিকতায় এবার কালো তালিকামুক্ত করার ঘোষণা এলো।

যে শর্তে কালো তালিকা থেকে তুলে দেওয়া হচ্ছে, তা হলো- সুদান সরকার ক্ষতিগ্রস্ত মার্কিন পরিবারগুলোকে ৩৩ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে রাজি। উল্লেখ্য, ১৯৯৮ সালে তাঞ্জানিয়া ও কেনিয়ায় এবং ২০০০ সালে ইয়েমেনে মার্কিন দূতাবাস হামলা হয়। যুক্তরাষ্ট্র এসব হামলার জন্য সুদানকে দায়ী করেছে। এবার ট্রাম্প বলছেন, দীর্ঘদিন পর আমেরিকানরা ন্যায়বিচার পাচ্ছে। এতে সুবিধা হবে সুদানেরও।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ