মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

‘দুই-তিনদিনের মধ্যে আলুর দাম ৩৫ টাকার নিচে নামবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী দুই-তিনদিনের মধ্যে আলুর দাম খুচরা ৩৫ টাকার নিচে নামবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, আলুর বাজার অস্থির হয়েছে, দাম কমানোর চেষ্টা চলছে। এটা আমরা নিয়ন্ত্রণ করি না, এটা কৃষি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে। আমরা ইচ্ছা করেই এসেছি যে টিসিবির মাধ্যমে ২৫ টাকা দরে বাজারে আলু ছেড়েছি ভোক্তাদের সহযোগীতার জন্য।

মন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে দামের বিষয়ে। গতকাল আলুর দাম কোল্ডস্টোরেজে ৩৫ থেকে ৪০ টাকা ছিলো। সেটা আজ ২৮ টাকা দরে বিক্রি হচ্ছে। যেটা ২৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। আমরা খুব আশাবাদী। আগামী দুই-তিনদিনের মধ্যে খুচরা বাজারে আলুর দাম ৩৫ টাকার নিচে নেমে আসবে।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ঝগড়াঝাঁটি করে আগানো যাবে না, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আগাতে হবে। তিনি অনেক আশা নিয়ে এসেছেন। আমরা চাই তাদের সাথে সম্পর্ক আরো ভালো হোক। এখন পৃথিবীটা ব্যবসার ওপর নির্ভরশীল হয়ে গেছে। তিনি (রাষ্ট্রদূত) বলেছে এক্সপোর্ট আরও পাঁচগুণ হলেও কোনো সমস্যা হবে। আমরা ব্যবসা বাণিজ্যে পার্টনার হতে চাই। প্রাথমিকভাবে অনেক বিষয়ে আলোচনা হয়েছে ছোট ছোট কিছু সমস্যা রয়েছে। খুব শিগগিরই এসব সমস্যা ঠিক হয়ে যাবে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী নিয়ে আলোচনা হয়েছে। কলকাতায় বঙ্গবন্ধুর কাজ ও স্মৃতিময় বিষয়গুলো নিয়ে আলাদাভাবে ডিজিটাল জাদুঘরের কথা বলেছে। আমাদের মন্ত্রণালয় থেকে যা যা দরকার করবো। এভাবেই সামনের দিকে আমাদের পথচলা আরও ভালো হবে বলে আশা করি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ