শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

ফের ধর্ষণ নোয়াখালীতে: গ্রেপ্তার যুবলীগ নেতার ঘর থেকে অস্ত্র-গুলি উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর চাটখিল উপজেলায় দরজা ভেঙে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে (২৫) ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার যুবলীগের নেতা মজিবুর রহমান ওরফে শরীফের (৩২) ঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার রাত আটটার দিকে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চাটখিল থানা-পুলিশের একটি দল এগুলো উদ্ধার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল রাতে তিনি বলেন, ধর্ষণ মামলায় গ্রেপ্তার মজিবুরের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি বিয়ারের খালি ক্যান, পাঁচটি মুঠোফোন, একটি ল্যাপটপসহ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মজিবুরের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে।

ধর্ষণের শিকার নারী গতকাল দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় তিনি অভিযোগ করেছেন, গতকাল ভোর পাঁচটার দিকে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে তাকে ধর্ষণ করেন মজিবুর। এ সময় মজিবুর মুঠোফোনে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে রাখেন। ঘটনা কাউকে জানালে তাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দেন।

মজিবুর রহমান ওরফে শরীফ ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। ধর্ষণের অভিযোগ ওঠার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বেলা ২টার দিকে চাটখিল থানার পুলিশ মজিবুরকে গ্রেপ্তার করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ