শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

৪ দিন পর বাংলাদেশির লাশ ফেরত দিল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ওমিদুলের (১৩) লাশ চার দিন পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

বুধবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপি চেকপোস্ট সীমান্ত দিয়ে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, রোববার ভোরে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ওমিদুল গরু আনতে গেলে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানার রাঙ্গীয়াপোতা ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। পরে তারা লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। হত্যার চার দিন পর দর্শনা সীমান্ত দিয়ে পতাকা বৈঠককের মাধ্যমে লাশ ফেরত দিল।

বৈঠকে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা-৬ বিজিবির উপঅধিনায়ক আহমেদ ও ফেরদোস, বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার মো. বারেক, দর্শনা থানার এসআই শরিফুল ইসলাম, ভারতের নদীয়া জেলার গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শ্রী নগেনদার, কৃষ্ণনগর থানা পুলিশ, কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ