রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করলে সৌদি যুবরাজকে জীবন নাশের হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে হত্যাকাণ্ডের শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইসরায়েলি-আমেরিকান ধনকুবে হেইম সাবান বলেছেন, সৌদি যুবরাজ তাকে এ কথা বলেছেন।

সৌদি যুবরাজের উদ্ধৃতি করে সাবান বলেন, প্রতিবেশী বাহরাইন ও সংযুক্ত আমিরাতের সঙ্গে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারেননি তিনি। কারণ এমনটা করলে ‘ইরান, কাতার এবং নিজের লোকেরাই’ তাকে হত্যা করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মোহাম্মদ বিন সালমান।

মোহাম্মদ বিন সালমান ও সাবানের মধ্যে কবে বৈঠক হয়েছে বা কোন অনুষ্ঠানে তারা এমন বিষয় নিয়ে আলোচনা করেছেন তা জানায়নি হারিটজ। তবে সাবান বুধবার ফ্লোরিডায় জো বাইডেন ও কমলা হ্যারিসের আয়োজনে এক অনুষ্ঠানে সৌদি যুবরাজের মনোভাব তুলে ধরেন।
এর আগে গত ২ অক্টোবর ইন্সটিটিউট ফর মিডল ইস্ট স্টাডিজ একটি প্রতিবেদনে জানায়, ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। কারণ এজন্য তাকে ‘অনেক চড়া মূল্য’ দিতে হবে।

ওই প্রতিবেদনে বলা হয়, তার দ্বিধাদ্বন্দ্বের প্রধান কারণ হচ্ছে তার বাবা বাদশাহ সালমান। কেননা ২০০২ সালের আরব পিস ইনিশিয়েটিভের সঙ্গে সামঞ্জস্য রেখেই আরব-ইসরায়েল শান্তি অর্জনের ব্যাপারে আগ্রহী বাদশাহ সালমান।

আর দ্বিতীয় কারণ হচ্ছে, সৌদির ধর্মীয় কাঠামোতে থাকা চরমপন্থি মৌলবাদীদের ভয়। কারণ সৌদি সমাজে বেশ শক্তিশালী এই গোষ্ঠী। এসব কারণেই মূলত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে দ্বিধা ভুগছেন সৌদি যুবরাজ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ