মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’ 

দেশে ২৪ ঘন্টায় মৃত্যু আরো ১৪; শনাক্ত ১৫৮৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি হিসেবে গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ১৪ জন মারা গেছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৬১ জন।

গত ২৪ ঘন্টায় দেশে নতুন শনাক্ত রোগী পাওয়া গেছে ১ হাজার ৫৮৬ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৪১৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৬৫ জন।

আজ (শুক্রবার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১১টি পরীক্ষাগারে ১৩ হাজার ৮৫৭টি নমুনা সংগ্রহ করা হয়। একই সময়ে আগেরসহ নমুনা পরীক্ষা করা হয় ১৪ হাজার ১১৯টি। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৩৫ হাজার ৪৮৮টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ২৩ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৭৩ শতাংশ। আর মোট রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৮ দশমিক ৭২ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী একজন। এ পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে পুরুষ চার হাজার ৪৩৫ জন (৭৬ দশমিক ৯৮ শতাংশ) ও নারী এক হাজার ৩২৬ জন (২৩ দশমিক ০২ শতাংশ)।

২৪ ঘণ্টায় মৃত ১৪ জনের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১২ জন ও রাজশাহী বিভাগে দুই জন । এদের সবাই হাসপাতালে মারা গেছেন। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এক জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এক জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৮৭ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২২৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৮৪ হাজার ৯৯৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৭২ হাজার ৮৮৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ১১১ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ