মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩ দিল্লিতে সংঘর্ষ, সহিংসতা, আটক ৭০ বিক্ষোভকারী ২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের দফায় দফায় হামলা, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু ভারতে ভ্রমণ-সতর্কতা জারির আহ্বান আবদুর রব ইউসুফীর ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা ‘আলেম-উলামাদের রাজনৈতিক দূরদৃষ্টিসম্পন্ন ভূমিকা পালন করতে হবে’ সাতক্ষীরায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত নারী নিহত কুরআনের শিক্ষা ও সৌন্দর্যমণ্ডিত তেলাওয়াতের বার্তা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান

ভিন্ন নামে বাকশাল আসছে: জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশে ভিন্নমত বলে কিছু নেই। যারাই সরকারের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে। সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যাচ্ছে।

মিথ্যা মামলা দেওয়া হচ্ছে একের পর এক। দেখেশুনে মনে হচ্ছে, ভিন্ন নামে নতুন করে বাকশাল প্রতিষ্ঠিত হতে চলেছে। গণতন্ত্রের নামে চলছে ছেলেখেলা।

জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত ‘রাজনৈতিক দলের নিবন্ধনের কালো আইন বাতিল ও নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি’তে যোগ দিয়ে আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

ডা. জাফরুল্লাহ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেকে গণতন্ত্রের ধাত্রী বলে থাকেন। অথচ তার প্রত্যেকটা কার্যকলাপ গণতন্ত্রবিরোধী। তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন বলে কিছুই দেখতে পারছেন না। তাকে রীতিমতো অন্তরীণ করে রাখা হয়েছে। গত ১ বছরে তাকে কেউ দেখেছেন? তাকে দেখে হাত নাড়তে পেরেছেন? নিশ্চয়ই না।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে উদ্দেশ্য করে জাফরুল্লাহ বলেন, ‘অন্ধ নুরুল হুদা’ আর কতদিন ক্ষমতায় থাকবেন কে জানে! নির্বাচন ব্যবস্থাটাই ধংস হয়ে গেলো অথচ তিনি কিছুই চোখে দেখেন না। প্রত্যেকটা নির্বাচনের পর অবলীলায় মিথ্যা কথা বলেন। কীভাবে এমন নির্বিবাদে মিথ্যা বলা যায়, ভেবে আমার বিস্ময় লাগে! খোদা হয়তো এই লোকটাকে দোজখে নিয়েও খুশি হবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ