রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ

‘মাওলান’ মসজিদের অবমাননা করল জার্মান পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জার্মানের বেশ কয়েকজন পুলিশ সদস্য সেদেশের বার্লিন শহরের একটি মসজিদে জুতা পরে প্রবেশ করে এই পবিত্র স্থানের অবমাননা করেছে।

গত বুধবার বার্লিন অ্যাটর্নি জেনারেল অফিস এক বিবৃতিতে বলেছে করোনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য অবৈধভাবে সরকারী অনুদান সংগ্রহের তদন্তের অংশ হিসাবে জার্মান পুলিশ পাঁচটি মসজিদে অভিযান চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে: এ ব্যাপারে তদন্ত করতে ১৫০ জন পুলিশ বার্লিনের “মাওলান” মসজিদে তল্লাশি অভিযান চালায়। এই অভিযান ফজরের নামাজের সময় চালানো হয় এবং এসময় পুলিশ বাহিনী জুতো পরে মসজিদে প্রবেশ করে। জুতো নিয়ে মসজিদে প্রবেশ করলে উপস্থিত মুসল্লিরা এবং মসজিদের পরিচালক প্রতিবাদ জানায়।

এ বিষয়ে মাওলানা মসজিদ কমিটির প্রধান ইদ্রিস কাহরেমান বলেন মসজিদ তল্লাশির আগে পুলিশ তার বাড়ি তল্লাশি করেছে।পুলিশ কর্তৃক এধরণে অবমাননাকর আচরণের পরে, জার্মানের মুসলমানরা আক্ষেপ প্রকাশ করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ