মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

উৎসবকে টার্গেট করতেন তারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (তেজগাঁও বিভাগ) একটি দল অভিযান চালিয়ে জাল টাকা, জাল ডলার ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ জব্দ করার পাশাপাশি ৬ জনকে গ্রেপ্তার করেছে। রাজধানীর কোতয়ালী ও আদাবরসহ বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

আজ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারদের কাছ থেকে ৫৮ লাখ ৭০ হাজার টাকা মূল্যমানের বাংলাদেশি জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাদের কাছ থেকে ১১৩টি জাল ডলার, ২ বান্ডেল জাল টাকা ছাপার কাগজ, একটি ল্যাপটপ, দুটি স্ক্যানার, একটি লেমিনেটর, দুটি প্রিন্টার, ১২টি ট্রেসিং প্লেট উদ্ধার করা।

গ্রেপ্তারদের কাছ থেকে আরো উদ্ধার করা হয় পাঁচ রিম জাল টাকা ছাপানোর কাগজ, জাল টাকা ছাপানোর জন্য বিভিন্ন রংয়ের ৮ বোতল কালি এবং জাল টাকায় ক্রমিক নম্বর দেওয়ার সিল। সেইসঙ্গে জব্দ করা হয়েছে একটি এফ প্রিমিও প্রাইভেটকার। গ্রেপ্তাররা হলেন- মো. মামুন, মোছা. শিমু, কাজী মাসুদ পারভেজ, মো. রুহুল আলম, মো. সোহেল রানা ও মো. নাজমুল হক।

হাফিজ আক্তার জানান, বিগত ৫ থেকে ৬ বছর ধরে জাল নোট তৈরি করে তা খুচরা ও পাইকারি দরে বিক্রি করে আসছিলেন। ঈদ, দুর্গাপূজা ও অন্যান্য উৎসবকে টার্গেট করে তারা সারা দেশে জাল নোট ছড়িয়ে দিতেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ