রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ

বাংলাদেশকে ১০০টি ভেন্টিলেটর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মোকাবেলায় সহায়তার অংশ হিসেবে বাংলাদেশের জন্য নিজেদের তৈরি ১০০ ভেন্টিলেটর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মাধ্যমে এ সহায়তা দেয়া হয়েছে। ইউএসএআইডির টুইটার পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।

শুক্রবার ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্ল আর মিলার টুইটারে জানিয়েছেন, ভেন্টিলেটরগুলো বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছায়।

ইউএসএআইডির টুইটে জানানো হয়, ভেন্টিলেটরগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তা গ্রহণ করেন দূতাবাসের উপ-মিশন প্রধান ওয়াগনার এবং ইউএসএআইডির বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত পরিচালক।

রাষ্ট্রদূত মিলার ইউএসএআইডির ভেন্টিলেটর পাঠানোর সেই টুইটটি আমেরিকা অ্যাক্টস ও ইউএসবিডি পার্টনারশিপ হ্যাশট্যাগে রিটুইট করেছেন।

লিখেছেন, বাংলাদেশের কভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করতে যুক্তরাষ্ট্রের পাঠানো ভেন্টিলেটরগুলো বৃহস্পতিবার পৌঁছেছে। জীবন রক্ষাকারী এ সরঞ্জামগুলোর ডেলিভারি এবং প্লেসমেন্ট নিশ্চিত করায় ইউএসএআইডি, বাংলাদেশ সরকার ও বিমানবন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান তার সাম্প্রতিক সফরের সময় যুক্তরাষ্ট্রের তৈরি ১০০ ভেন্টিলেটর বাংলাদেশে সরবরাহের ঘোষণা দিয়েছিলেন। সেই ভেন্টিলেটরগুলো বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ