রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

রাজনৈতিক ফায়দা লুটতে নবিজির অবমাননা করছে ফ্রান্স: ওআইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং নবি মুহাম্মদ সা.কে অবমাননার নিন্দা জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। ফ্রান্সের রাজনৈতিক নেতারা রাজনৈতিক ফায়দা লুুটতে এমন নিন্দনীয় কাজ করছে বলেও মন্তব্য করেছে সংস্থাটি।

গতকাল শুক্রবার ওআইসির জেনারেল সেক্রেটারিয়েট এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছেন।

টিআরটি ওয়ার্ল্ডে দেয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ফ্রান্স-মুসলিম সম্পর্ক বিনষ্ট করবে। ঘৃণা ছড়াতে, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, রানৈতিক ফায়দা লুটতেই দেশটির রাজনৈতিক নেতারা ক্রমাগত মুসলমানদের টার্গেট করছে।

উল্লেখ্য, সম্প্রতি ফ্রান্সে ক্লাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের কারনে স্যামুয়েল প্যাটি নামের এক শিক্ষককে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। ঐ শিক্ষককে সম্মান জানাতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন ফ্রান্স কার্টুন প্রদর্শন বন্ধ রাখবে না। সেই সম্মানপ্রদর্শনেরই অংশ হিসেবেই এ অভিশপ্ত কাজ করছে ফ্রান্সের প্রশাসন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ