শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

সাভারের মারকাযুশ শায়েখ আব্দুল হামিদ মাদরাসায় ইসলাহী জোড় আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারের মধ্য গাজিরচট (সোনিয়া মার্কেট) মারকাযুশ শায়েখ আব্দুল হামিদ মাদরাসায় ইসলাহী জোড় ও শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার।

আগামীকাল ২৫ অক্টোবর রোববার বাদ জোহর অনুষ্ঠিত এ ইসলাহী জোড়ে প্রধান মেহমান হিনেকেব থাকবেন মারকাযুশ শায়েখ আব্দুল হামিদ মাদরাসার মোতাওয়াল্লী ও খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির, মুহিউস সুন্নাহ, পীরে কামেল আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সুলতানুল ওয়ায়েজীন ও মাদরাসাতুর তারবিয়াহ সাভারের পরিচালক মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী।

বিশেষ আলোচক মক্কীনগর মাদরাসার মুহতামিম ও আল্লামা শাহ আহমদ শফী রহ.এর খলিফা হাফেজ মাওলানা আহমদুল্লাহ। সভাপতিত্ব করবেন মারকাযুশ শায়েখ আব্দুল হামিদের পরিচালক ও পীর সাহেব মধুপুর এর সাহেবজাদা আলহাজ্ব আবু আম্মার আব্দুল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ