রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী

ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদকে যুক্ত করায় ওআইসি’র নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: ইসলামের প্রতি ধারাবাহিক অবমাননাকর পদক্ষেপের কারণে ফ্রান্সের প্রতি কঠোর নিন্দা জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। গত শুক্রবার এক বিবৃতিতে ৫৭ টি মুসলিম দেশের মুখপাত্র ওআইসি এ নিন্দা জানায়।

নিজের অবস্থান ব্যক্ত করে সংস্থাটি বলেছে, আমরা আমাদের নবী হজরত মুহাম্মাদ সা. এর ব্যক্তিত্বের প্রতিনিধিত্বকারী ইসলামের সুমহান নিদর্শনাবলীর প্রতি অবমাননা করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে ধারাবাহিক ও পরিকল্পিত হামলার কঠোর নিন্দা জানাচ্ছি।

ফ্রান্সের একাধিক সরকারি কর্মকর্তার ইসলামের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্যে ওআইসি অবাক হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়। সংস্থাটির দাবি, দলীয়ভাবে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য মুসলিমদের বিরুদ্ধে ঘৃণার অনুভূতি জাগিয়ে তোলার চেষ্টায় নেতারা এমন বক্তব্য প্রদান করছেন। বাক স্বাধীনতার নামে যেকোনো ধর্মের অবমাননার যৌক্তিকতারও ওআইসি সমালোচনা করেছে।

সংস্থাটি ফ্রান্সকে এমন বৈষম্যমূলক ও সাম্প্রদায়িক নীতি থেকে সরে আসার আহবান জানিয়েছে যা বিশ্বের দেড় বিলিয়ন মুসলিমদের লক্ষ্যবস্তুতে পরিণত করে এবং তাদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করে।

সম্প্রতি ফ্রান্সের একাধিক শহরে উঁচুউঁচু ভবনের দেয়ালে মুসলমানদের অবমাননাকর বিভিন্ন ব্যানার স্থাপন করা হয়। সারা বিশ্ব থেকে এর প্রতিবাদ জানানো হলে প্রেসিডেন্ট ইমানুয়েল বলেন, ‘তার দেশ ইসলাম অবমাননাকারী কার্টুন প্রচার থেকে বিরত থাকবে না’। সূত্র: আনাদুলু এজেন্সি

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ