রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী

ইসলাম অবমাননার প্রতিবাদে ফরাসি পণ্য বর্জনে একাট্টা মুসলিমবিশ্ব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ তার দেশে ইসলাম ও তার নবী মুহাম্মাদ (সা.) এর উপর ধারাবাহিক অবমাননার পদক্ষেপের সমর্থন জানানোর পর ফ্রান্সের বিরুদ্ধে ফুঁসে উঠেছে মুসলিমবিশ্ব। বিশ্বের উল্লেখযোগ্য একাধিক মুসলিম ও আরব রাষ্ট্র বিশেষত মুসলিম উম্মাহকে ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে।

টুইটার, ফেসবুক, ইন্স্টাগ্রাম ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহে هاشتاغ #فرنسا_تسيء_لنبي_الأمة (#উম্মাহর নবীকে ফ্রান্সের অবমাননা) এই হ্যাশট্যাগ ব্যবহারের সঙ্গে সঙ্গে সৌদি আরব, মরোক্কো, আলজেরিয়া, মিসর, কুয়েত এবং বাহরাইন সহ আরো কয়েকটি দেশের নাগরিকরা এই আহবান জানাচ্ছেন।

তারা বলছেন, নিজেদের অবস্থান থেকে আমাদের সবারই ইসলাম ও মহানবী (সা.)- এর অবমাননার প্রতিবাদ করা উচত্। ফরাসি পণ্য বর্জন- এটাও একটি কার‌্যকর প্রতিবাদ বলে তারা মনে করেন। সূত্র: আল জাজিরা মুবাশির

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ