মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

গাজীপুরে ফায়ার সার্ভিসের দু’টি অধুনিক স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু’টি নতুন আধুনিক স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক (এমপি)।

শনিবার (২৪ অক্টোবর) ১১টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় এ দু’টি স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

মন্ত্রী প্রথমে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ের পাশে পেয়ারা বাগান এলাকায় এক একর ৩৮ শতাংশ জমির ওপর চার তলাবিশিষ্ট গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৪৮ লাখ ৪২ হাজার ৫৪৩ টাকা। দুপুরে তিনি কাশিমপুরের সারাব এলাকায় ৮০ শতাংশ জমির ওপর অপর একটি ফায়ার স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিদফতরের মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের সদর দফতরের পরিচালক লে. কর্নেল জুলফিকার রহমান, ঢাকার সহকারী পরিচালক মো. সালেহ উদ্দিন, ফায়ার স্টেশন স্থাপনের প্রকল্প পরিচালক শহীদ আতাহার হোসেন, গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল হামিদ মিয়া, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ