মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’ 

জাতিকে ধ্বংস করতেই অটো পাস: ডা. জাফরুল্লাহ চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের অন্য প্রতিষ্ঠানের মতো স্কুল-কলেজ খুলে দেয়ার কথা বলেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ আয়োজিত ‘করোনাকালীন পরীক্ষায় অটো পাস: শিক্ষার বর্তমান ও ভবিষ্যত’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

জাতিকে ধ্বংস করার জন্যই অটো পাস মন্তব্য করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘পরীক্ষায় করোনার কারণটা একেবারেই অজুহাত। গার্মেন্টস, অফিস, আদালত সব চলছে। দেখে বোঝার কোনো কায়দা নেই এখানে করোনার প্রভাব আছে। তাই স্কুল-কলেজ বন্ধ রাখা কোনোভাবেই সুযোগ নেই। এটা আমার জাতিকে ধ্বংস করে দেয়ার একটা অজুহাত।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘আমরা একটা কল্যাণকর বাংলাদেশ চাচ্ছি, যেখানে পরীক্ষা দিয়েই সবকিছুতে উত্তীর্ণ হতে হবে। আগের দিনের রাজনৈতিক কর্মীরা পরীক্ষা দিয়েই ধাপে ধাপে উপরে আসতেন। এখন তো তা না, তাদেরকে বসিয়ে দেয়া হচ্ছে। এই পরিবর্তন না হলে কিছু হবে না। এই পরিবর্তন করা আমি মনে করি খুব কঠিন কাজ না।’

সত্যিকার অর্থে গণতান্ত্রিক সরকার থাকলে ওষুধের মূল্য অর্ধেক হয়ে যাবে বলেও মন্তব্য করেন ডা. জাফরুল্লাহ। তিনি বলেন, ‘আজকে যদি একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক সরকার থাকত, তাহলে মাথাউঁচু করে বলতে পারি- আগামী ১৫ দিনে ওষুধের মূল্য অর্ধেক হয়ে যাবে। স্বাস্থ্যখাতের সব খরচ অর্ধেক হয়ে যাবে। ব্যবসায়ীদের পর্যাপ্ত লাভ দিয়েই এটা সম্ভব। ডাকাতি করে নয়।‘ বর্তমানে ব্যবসায়ীরা যেটি করছেন, সেটি ডাকাতি বলে মন্তব্য করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ