শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

ফ্রান্সে মহানবী সা. এর অবমাননায় কুমিল্লায় সমমনা ইসলামী দলসমূহের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় কুমিল্লা ইসলামী সমমনা দল সমূহের উদ্যোগে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা বলেন-ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় ফ্রান্স সরকারকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। নতুবা বাংলাদেশে ফ্রান্সের সকল পণ্য বর্জন করা হবে এবং ফ্রান্স এর সাথে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক রাখতে দেওয়া হবে না।এবং মসজিদের নগরী ঢাকা শহরে ফ্রান্সের দূতাবাস থাকতে দেওয়া হবে না।

মানববন্ধনে উপস্থিত ছিলেন; বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুমিল্লা সদর দক্ষিণের দায়িত্বশীল, মাওলানা সালমান বিন মুমনিরুজ্জামান। জমিয়তে ওলামায়ে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণের আহবায়ক, মুফতী ছানাউল্লাহ। ইসলামী ঐক্যজোট কুমিল্লার দায়িত্বশীল,মাওঃ সিদ্দিকুর রহমান।জমিয়তে উলামায়ে ইসলাম কুমিল্লা মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওঃ মোশাররফ হোসাইন আরশাদী ,মুফতী ইসমাঈল, মাওলানা জাকির হোসাইন। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সদস্য মাওলানা শরীফ অাশরাফী প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ