রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী

বিশ্ব শান্তিকে হুমকিমুক্ত রাখতে ফ্রান্সের লাগাম টেনে ধরতে হবে: আল্লামা কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী ফ্রান্সে মহানবি সা. এর অবমাননাকর কার্টুন প্রকাশ ও দেশটির প্রেসিডেন্টে ম্যাক্রোঁ’র মুসলিমবিদ্বেষী তৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, ফ্রান্স শুধু মুসলিম উম্মাহর হৃদয়কেই ক্ষতবিক্ষত করছে না, বরং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্যও ভয়াবহ হুমকি তৈরি করছে।

আজ (২৫ অক্টোবর) এক বিবৃতিতে তিনি আরও বলেন, গত সপ্তাহে এক শিক্ষকের হত্যাকে কেন্দ্র করে দেশটিতে পরিকল্পিতভাবে ইসলামবিদ্বেষ, মুসলমানের জান-মাল ও সহায়-সম্পদের উপর হামলার ঘটনা ভয়াবহ আকার ধারণ করছে। শার্লি এবদো ম্যাগাজিনে আবারো রাসূল সা. এর ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ শুরু করে। নজিরবিহীনভাবে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এই কার্টুন প্রকাশের সমালোচনা করতে অস্বীকার এবং ইসলামপন্থীদের নির্মূল করার অঙ্গিকার করেছেন। তিনি বলেন, শুধু এখানেই শেষ নয়, দুটি বড় বড় সরকারি ভবনের দেওয়ালে ন্যাক্কারজনকভাবে মহানবি সা. এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের সচিত্র খবরও আমরা পাচ্ছি। তাছাড়া ফ্রান্সে আগে থেকে মুসলিম নারীদের নিকাব নিষিদ্ধ করে মানবাধিকার হরণ ও ইসলামবিদ্বেষ চালিয়ে আসছে। ইতিমধ্যে ফ্রান্স সরকার ৬৮টি মসজিদ ও মাদরাসা বন্ধ করে দিয়েছে।

তিনি বলেন, পশ্চিমের দেশগুলোতে পরিকল্পিতভাবেই এমন ন্যাক্কারজনক ঘটনা কিছু দিন পর পর ঘটানো হয়ে থাকে। কিন্তু ইসলামবিদ্বেষের ঘটনায় ফ্রান্স ইউরোপের সকল দেশকে ছাড়িয়ে গেছে। এতে হয়তো এটাই উদ্দেশ্য, তারা যে কোনভাবে শান্তিপ্রিয় মুসলমানদের বিক্ষুব্ধ করে তুলে চরমপন্থার দিকে ঠেলে দিতে চায়। যাতে মুসলমানদের বিরুদ্ধে আগ্রাসন চালানোর জন্য অজুহাত খাড়া করতে পারে তারা।

আল্লামা কাসেমী বলেন, এটা অত্যন্ত জঘন্য ও নোংরা অপকৌশল। আমি বুঝি না, তারা কি করে নিজেদের সভ্য বলে দাবি করে। কোন ধর্ম ও ধর্মগ্রন্থ নিয়ে এমন বর্বরতা আইয়্যামে জাহিলিয়্যাতেও ছিল না। মুসলমানরা কখনোই এমন হীন কাজে জড়ায় না।

বিবৃতিতে জমিয়ত মহাসচিব ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে ওআইসি’সহ মুসলিমবিশ্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সত্বর ফ্রান্সের এসব অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ, নিন্দা ও কূটনৈতিক চাপ প্রয়োগ করুন। প্রয়োজনে অর্থনৈতিক ও বাণিজ্যিক হাতিয়ারও ব্যবহার করতে হবে। তিনি বিশ্ব মুসলিমের প্রতি ফ্রান্সের পণ্যবয়কটের আহ্বান জানান। পাশাপাশি সরকারের প্রতি ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানানোর দাবি জানান।

জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং বিশ্বের সকল ধর্মমতের শান্তিকামী জনতার প্রতিও ফ্রান্সের সাম্প্রদায়িক ঘৃণাচারের বিরুদ্ধে সোচ্চার হতে আল্লামা নূর হোসাইন কাসেমী আহ্বান জানিয়ে বলেন, বিশ্ব শান্তিকে হুমকিমুক্ত রাখতে ফ্রান্সের সাম্প্রদায়িকতার লাগাম টেনে ধরা সকলের দায়িত্ব।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ