রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ: বিরতির তৃতীয় প্রচেষ্টাও ব্যর্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিতর্কিত নাগর্নো-কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে বিবদমান আর্মেনিয়া ও আজারবাইজানের তৃতীয় যুদ্ধবিরতি চুক্তিও কোনো কাজে এলো না। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিটি কার্যকর হওয়ার কিছুক্ষণ পরই উভয় পক্ষ ফের আক্রমণ চালিয়েছে।

এএফপি জানায়, আগের দুইবারের মতোই যুদ্ধ বিরতি লঙ্ঘনের জন্য একে-অপরকে দায়ী করছে। সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার এক ঘণ্টার কম কময়ের মধ্যে তা লঙ্ঘনের ঘটনা ঘটে।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনে আলোচনার ভিত্তিতে যুদ্ধ বিরতি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাদের তেরতের শহর ও এর আশপাশ এলাকায় গোলাবর্ষণ করে ‘যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন করে’ আর্মেনিয়া বাহিনী। অন্যদিকে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধক্ষেত্রের বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ করে যুদ্ধবিরতির ‘ব্যাপক লঙ্ঘন করেছে’ আজারবাইজান বাহিনী।

সেই সঙ্গে আর্মেনিয়ার প্রেসিডেন্ট নিকোল পাশিয়ান ফেসবুকে এক পোস্টে লিখেছেন, হামলা সত্ত্বেও তাঁর বাহিনী ‘কঠোরভাবে’ যুদ্ধবিরতি মেনে চলছে। অন্যদিকে আজারবাইজান প্রেসিডেন্টের মুখপাত্র হিকমাত হাজিয়েভ এক বিবৃতিতে বলেছেন, ‘আর্মেনিয়া বর্তমান ও আগের দুটি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তাদের লক্ষ্য এই অবস্থাটা ধরে রাখা। আজারবাইজান বাহিনী প্রতিরক্ষা করে যাচ্ছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ