রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সে হযরত মুহাম্মদ সা.-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকালে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে সংক্ষিপ্ত সমাবেশের পর একটি বিশাল মিছিল নিয়ে ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে গুলশানের দিকে রওনা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

মিছিলটি শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ আটকে দেয়। এবং এখানেই তাদের কর্মসূচির ইতি ঘটে।

মিছিলে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা- ‘বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘ম্যাঁকোর চামড়া, তুলে নেব আমরা’, ‘জেগেছে রে জেগেছে, মুসলমান জেগেছে’, ‘বয়কট বয়কট, ফ্রান্সের পণ্য বয়কট’, ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, ফ্রান্সের দূতাবাস’ ইত্যাদি স্লোগান দেন।

[caption id="" align="alignnone" width="960"]Image may contain: text that says '২৭ অক্টোবর বিকেল ৩-৪ টা রকমার बदक! কিনলে এছাড়াও- ২০০৮+ অর্ডার করলেই নিশ্চিত একটি ফ্রি-বই! *শর্ত প্রযোজ্য ১০১০৮+ অর্ডারে ফ্রিশিপিং bKash পেমেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সেরাক্রেতার জন্য ৫,০০০ টাকার বই উপহার!' বিস্তারিত জানতে ক্লিক করুন।[/caption]

এর আগে বায়তুল মোকাররমে সংক্ষিপ্ত সমাবেশে ৫দফা দাবি, করনীয় ও কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি গুলো- এক. বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রান্স সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক নিন্দা জানাতে হবে।

দুই. ফ্রান্সের সাথে বাংলাদেশের সবরকম কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।
তিন. ইসলাম ও রাসূলকে সা. অবমাননার জন্য ফ্রান্সের রাষ্ট্রপতিকে প্রকাশ্যে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাইতে হবে।
চার. অবিলম্বে ওআইসিতে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে হবে।
পাঁচ. বাংলাদেশে ইসলাম ও মহানবীর সা. বিরুদ্ধে কটুক্তি বন্ধে কঠোর শাস্তির আইন পাশ করতে হবে।

করনীয়- এক. সারাবিশ্বের মুসলমানদের ইসলামবিদ্বেষী ফ্রান্সের পণ্য বর্জন করতে হবে।
দুই. বিশ্বমুসলিম নেতা এবং সাধারণ মুসলমানদেরকে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ অব্যহত রাখতে হবে।

কর্মসূচি: এক. ২৯ অক্টোবর বৃহস্পতিবার দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ। দুই. ৩০ অক্টোবর শুক্রবার, বাদ জুম'আ সকল মসজিদ থেকে ইমাম-খতীবের নেতৃত্বে দলমত নির্বিশেষে সকল মুসল্লিদের বিক্ষোভ মিছিল। তিন. আগামী ১৩ নভেম্বর মূর্তি নির্মাণের কার্যক্রম বন্ধের দাবিতে রাজধানীর দোলাইপাড় চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

ওআই/আব্দুল্লাহ আফফান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ