শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৯ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন লাইনচ্যুত ট্যাংকারগুলো উদ্ধার করলে মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর সাফদালপুর স্টেশনে দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে ৫টি ট্যাংকার লাইনচ্যুত হয়।

সংশ্লিষ্ট কোটচাঁদপুর স্টেশনমাস্টার গোলাম মোস্তফা জানান, দর্শনা থেকে পাথরবোঝাই ও যশোর নোয়াপাড়া থেকে মালবাহী ডিজেল তেলবোঝাই ট্রেন দুটি সিগন্যাল অমান্য করে একই লাইনে ঢুকে পড়ে। এ সময় বিকট শব্দে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ৫টি ট্যাংকার লাইনচ্যুত হয়।

বগি লাইন থেকে পড়ে যাওয়ার ফলে বিপুল পরিমাণ ডিজেল তেল এলাকায় ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ