মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’ 

করোনায় দেশে একদিনে আরও ২৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনা ভাইরাসে গত একদিনে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আজ বুধবার বিকেলে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে দেশে কোভিড-১৯ সংক্রমণের সবশেষ এই পরিস্থিতি তুলে ধরে।

এদিকে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ৪৯৩ জনকে নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৯ জনে দাঁড়িয়েছে । এই সময়ে আরও ২৩ জনের মৃত্যু হওয়ায় মৃতের মোট সংখ্যা ৫ হাজার ৮৬১ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৬১০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এতে মোট সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ১৯ হাজার ৭৩৩ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১১টি ল্যাবে ১২ হাজার ৩৫৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২২ লাখ ৯৬ হাজার ৩২১ টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ০৮ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ৫৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৩২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ