মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

গাজীপুরে ইঞ্জিন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরে ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে মহানগরীর ধীরাশ্রম রেল স্টেশনের দক্ষিণ পাশে আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার মুহা. শাহজাহান জানান, বেলা পৌনে ১১টার দিকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি ধীরাশ্রম স্টেশন ত্যাগ করে আউটার সিগন্যাল এলাকা অতিক্রমকালে ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি জানান, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন গাজীপুরের উদ্দেশে রওনা দিয়েছে। উভয়দিকে বিভিন্ন স্টেশনে চারটি ট্রেন আটকা পড়ে আছে। লাইনচ্যুত ইঞ্জিনটি লাইনে তোলা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ