রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

বিশ্বনবি সা. এর অবমাননার প্রতিবাদে ফ্রান্স দূতাবাস ঘেরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের উদ্যোগে রাজধানীর বিভিন্ন মসজিদ থেকে ইমাম-ওলামাগণ এর নেতৃত্বে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা লালবাগ পলাশীর মোড় এলাকায় এ ঘেরাও কর্মসূচি পালিত হয়। ঘেরাও পূর্ব সমাবেশে জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ দেশের সর্বস্তরের মুসলমানদের পক্ষ থেকে সরকারের প্রতি বিশেষ কিছু দাবি জানানো হয়। দাবীগুলো হলো:

১। জাতীয় সংসদের আগামী অধিবেশনে ফ্রান্স সরকারের এ অবমাননার কঠোর সমালােচনা ও নিন্দা প্রস্তাব পাশ করতে হবে।
২। ফ্রান্স সরকারের সাথে সমস্ত রাজনৈতিক, কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে।
৩। যদি ফ্রান্স সরকার মহানবী সা. ও ইসলামের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণের জন্য রাষ্ট্রীয়ভাবে ক্ষমাপ্রার্থনা না করে তাহলে ফ্রান্স দূতাবাস বন্ধ ও ফ্রান্সের সমস্ত নাগরিককে দেশে ফেরত পাঠানাের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪। তুরস্ক সহ বিভিন্ন মুসলিম রাষ্ট্রের সাথে মহানবীর সা. ইজ্জত রক্ষার আন্দোলনে বাংলাদেশ সরকারকে অগ্রণী ভূমিকা পালন ও ইসলামের পক্ষে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে।
৫। ফ্রান্সের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে এবং তাদের পন্য বয়কট করতে হবে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কারি আবুল হােসেন, মহাসচিব মুফতি মিনহাজ উদ্দিন, মাওলানা বেলায়েত হােসেন ফিরােজী, মাওলানা জাফর আহমদ, মাওলানা আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মুফতি তাসলিম আহমদ, মাওলানা জাহিদ আলম, মাওলানা শহিদুল আনােয়ার সাদী, মাওলানা আনােয়ারুল হক, মাওলানা যােবায়ের আহমদ কাসেমী, মাওলানা শামসুল হক ওসমানী, মাওলানা হামিদুল হক, মাওলানা হেদায়েতুল্লাহ গাজী, মাও. কারি খালেদ মোশাররফ, মাওলানা রহমতুল্লাহ, মাও. আশরাফ প্রমূখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ