রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

বিশ্বনবি সা. কে অবমাননা: ময়মনসিংহে হেফাজতে ইসলামের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

ফরাসি সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর বিরুদ্ধে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় হেফাজতে ইসলামের ব্যানারে, ইত্তেফাকুল উলামার আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩০অক্টোবর) বাদ জুমা, ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়। জামিয়া গাফুরিয়া দারুস সুন্নাহ্ ইসলামপুরের মুহাদ্দিস মুফতি শফিকুল ইসলাম হামিদীর সঞ্চালনায় ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা নূরুল আলম, সাধারণ সম্পাদক মাওলানা উবাইদুল্লাহ্, মাওলানা হাবিবুল্লাহ্, মুফতি কাউসার হাসান প্রমুখ। এছাড়াও ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগণ এসময় উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, মহানবী সা. প্রত্যেক মুসলমানের প্রাণের চেয়েও প্রিয়। ফ্রান্স সরকার সেই নবির ব্যঙ্গকার্টুন প্রদর্শন করে বিশ্বের সমস্ত মুসলমানদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা সকল মুসলমানদের কাছে উদাত্ত আহবান রাখবো, আপনারা ফ্রান্সে তৈরিকৃত সকল প্রকার পণ্য বর্জন করুন। কোন মুসলিম দেশ ফ্রান্সের সাথে কোন সম্পর্ক রাখতে পারেনা। অতএব সরকারের কাছে আহবান আপনি তাদের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করুন।

এর আগে বাদ জুমা ঈশ্বরগঞ্জ মারকাজ মসজিদ থেকে একটি বৃহৎ মিছিল বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ