মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’ 

কল্যাণপুরের বস্তিতে আগুন: দুজনের অবস্থা আশঙ্কাজনক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর কল্যাণপুর এলাকার নতুনবাজার বস্তিতে লাগা আগুনে আকতার হোসেন (১৯) ও আনোয়ার হোসেন (২১) নামে দুই যুবক দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গতকাল শুক্রবার রাত ১০টার পরপরই এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিটের প্রচেষ্টায় রাত সোয়া ১১টার দিকে তা নিয়ন্ত্রণে আসে।

চিকিৎসকদের বরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের ৫০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক।

এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতিটি পরিবারকে জরুরিভাবে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এছাড়া তার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য সেখানে পর্যাপ্ত খাবার ও পানি সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে বলে সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, অগ্নিকাণ্ডের স্থানে ডিএনসিসির অস্থায়ী মেডিকেল ক্যাম্প ও মোবাইল টয়লেট স্থাপন করা হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের যাবতীয় দেখাশোনার জন্য মেয়র ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নানকে সার্বক্ষণিক তদারকির দায়িত্ব দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ