রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

'মত প্রকাশের স্বাধীনতায় সীমাবদ্ধতা থাকা উচিত'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। তবে এ ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা উচিত নয় বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গতকাল শুক্রবার এক বক্তেব্যে তিনি এ মন্তব্য করেন।

ট্রুডো বলেন, নির্বিচারে এবং অপ্রয়োজনে নির্দিষ্ট কিছু সম্প্রদায়কে আঘাত করা উচিত নয়। সাম্প্রতিক ফ্রান্সে হযরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রুডো বলেন, আমার অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা উচিত।

তবে এর সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন যে, মত প্রকাশের ক্ষেত্রে অবশ্যই সীমারেখা থাকা উচিত এবং তা লঙ্ঘন করা উচিত নয়। আমাদের অন্যদের প্রতি সম্মান জানাতে হবে। আমরা সমাজ ও পৃথিবীতে যাদের সঙ্গে সব কিছু ভাগাভাগি করে থাকছি তাদের নির্বিচারে এবং অপ্রয়োজনে আঘাত করা মোটেও উচিত নয় বলে উল্লেখ করেছেন তিনি।

তিনি বলেন, ‘জনাকীর্ণ কোনো সিনেমা হলে আক্রমণ করার কোনো অধিকার আমাদের নেই। সবকিছুরই একটা সীমা রয়েছে।’ ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর প্রতি ইঙ্গিত দিয়ে মত প্রকাশের স্বাধীনতা প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান ট্রুডো।

বহু মতামত, ভিন্ন ভিন্ন আদর্শ এবং সম্মানজনক সামাজিকতার বিষয়টি উল্লেখ করে ট্রুডো বলেন, আমরা যেসব কথা বলি, অন্যদের প্রতি যে আচরণ করি, বিশেষ করে সেসব সম্প্রদায় ও জনগোষ্ঠী যাদের ভয়াবহ বৈষম্যের শিকার হওয়ার অভিজ্ঞতা রয়েছে তাদের প্রতি এর প্রভাব সম্পর্কে আমরা নিজেদের কাছে দায়বদ্ধ।

সাম্প্রতিক সময়ে ফ্রান্সের সন্ত্রাসী হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন ট্রুডো। তিনি বলেন, ‘এটি অযৌক্তিক এবং আমাদের ফরাসি বন্ধু যারা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের পাশে দাঁড়িয়ে এই কর্মকাণ্ডের প্রতি কানাডা তীব্র নিন্দা জানায়।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ