শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

আজ থেকে বিদেশিদের ওমরাহ পালন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্যবিধি ও কঠোর নীতিমালা মেনে আজ রোববার থেকে ওমরায় অংশগ্রহণের সুযোগ পাবে বিদেশীরা। ওমরাহ চালুর তৃতীয় ধাপে সৌদি আরবের বাইরের নাগরিকরাও ওমরাহ পালনের সুযোগ পাবে।

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, প্রতিদিন ২০ হাজার লোক ওমরাহ পালন করতে পারবে এবং ৬০ হাজার লোক নামাজ আদায়ে সুযোগ পাবে।

ওমরাহ পালনকারীদের খাবার, হোটেল, বিমান টিকিট ও যাবতীয় প্রয়োজন পূরণ করতে সৌদির পাঁচ শয়ের বেশি ওমরাহ কোম্পানি কাজ করছে বলে জানা যায়।

মসজিদুল হারাম ও মসজিদ নববি পরিচালনা পরিষদের মুখপাত্র হানি হায়দার জানান, জেনারেল প্রেসিডেন্সি বিভাগ তৃতীয় ধাপে ওমরাহযাত্রী ও মুসল্লিদের অংশগ্রহণের জন্য স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

বিদেশীদের ওমরাহ পালনের বেশ কিছু নির্দেশনা প্রকাশ করে সৌদি সরকার। বিশেষ নির্দেশনাগুলো হলো :

এক. ওমরাহ পালনে মক্কায় যাওয়ার আগে কোনো নিবন্ধিত ওমরাহ কোম্পানি বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে ওমরার আবেদন সম্পন্ন করতে হবে।

দুই. করোনাকালে ওমরাহ পালনের জন্য কেবল ১৮ থেকে ৫০ বছর বয়সের লোক ওমরাহ পালনের সুযোগ পাবে।

তিন. ওমরাহ যাত্রীদের পিসিআর পরীক্ষায় সম্পন্ন করোনা নেগেটিভ সার্টিফিকেট প্রদান করতে হবে। নিজ দেশের নির্ভরযোগ্য কোনো ল্যাব থেকে দেশ ত্যাগের ৭২ ঘণ্টার মধ্যে তা সম্পন্ন করতে হবে।

চার. সৌদি আরব পৌঁছে সব ওমরাহযাত্রীকে হোটেলে তিন দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

পাঁচ. ওমরাহ পালনকারীর পাসপোর্টের সব তথ্যের সত্যতার বিষয়ে সংশ্লিষ্ট ওমরাহ কোম্পানিকে দায়ভার গ্রহণ করতে হবে। ওমরাহ যাত্রীর বিমান টিকিট ও আবাসনের তথ্যসহ সব তথ্য সৌদিতে পৌঁছার ২৪ ঘণ্টা আগে প্রদান করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ