সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

নবি অবমাননার প্রতিবাদে কুমিল্লায় যুব উলামা পরিষদের ‘জলসায়ে নাতে রাসুল সা.’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি নাজমুুল হাসান।।
কুমিল্লা থেকে>

কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বরে ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কুমিল্লা জেলা যুব উলামা পরিষদের উদ্যোগে ‘জলসায়ে নাতে রাসুল সা.’ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকেল আছরের পর শুরু হয়ে মাগরিব পর্যন্ত চলে এ নাতে রাসুল সা. জলসা। এতে রংধনু সাংস্কৃতিক ফোরাম, পারাবার শিল্পীগোষ্ঠীসহ কুমিল্লা নগরীর উল্লেখযোগ্য ইসলামীক শিল্পীরা নাতে রাসূল পরিবেশন করেন৷

যুব উলামা পরিষদের মুখপাত্র মুফতি নাজমুল হাসানের সভাপতিত্বে, মুফতি শরীফ আহমদ আশরাফী ও মাওলানা খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় জলসায় কুমিল্লার বিভিন্ন নবীন আলেমগণ অতিথি বক্তব্য রাখেন৷ এই সময় পরিষদের সমন্বয়কারী মুফতি ইলিয়াস রাজাপুরী, যুগ্ন সমন্বয়কারী হাফেজ মাওলানা তালহা, স্থায়ী কমিটির সদস্য মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা জিয়া উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকেন৷

উদ্বোধনী বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্বের জন্য শান্তির দূত৷ তিনি পৃথিবীর জুলুম অত্যাচারের ঘোর অমানিশা কেটে শান্তির পয়গামে ইসলামের স্বচ্ছ সূর্যের উদয় ঘটান৷ তিনি ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ মানব, যার ব্যাপারে অন্যান্য ধর্মালম্বীদেরও স্পষ্ট স্বীকৃতি রয়েছে৷ এমন মহামানবের বিরুদ্ধে প্রাণ সরকার যে ধৃষ্টতা প্রদর্শন করেছে, তাতে শুধু মুসলমান নয় সকল মানুষের অন্তরেই আঘাত লেগেছে৷ তাই ফ্রান্সের সরকার এই অপরাধের কারণে গোটা বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে হবে৷ নতুবা ফ্রান্সের পণ্য বয়কট সহ চলমান আন্দোলন গুলো তীব্র থেকে আরো তীব্রতর হবে৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ