রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

বিশ্বের প্রথম ‘কোরআনিক ভিলেজ’ নির্মিত হচ্ছে মালয়েশিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের প্রথম ‘কোরআনিক ভিলেজ’ নির্মিত হচ্ছে মালয়েশিয়ায়। মালয়েশিয়ার টারাঙ্গানু প্রদেশে নির্মিত হচ্ছে এ ‘কোরআনিক ভিলেজ’। এর মাধ্যমে জনগণের মধ্যে কুরআনিক জ্ঞানের বিস্তার ঘটবে ও এই প্রদেশটি একটি জ্ঞানচর্চার শহরে পরিণত হবে বলে মনে করে দেশটির সরকার। মেগা এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ১৫শ মিলিয়ন রিঙ্গিত। যা নির্মাণে প্রায় ২০ একর জায়গা বরাদ্ধ দেয়া হয়েছে।

মেগা প্রকল্পটির নকশা প্রকাশ করে মালয়েশিয়ার ফেডারেল টেরিটরিমন্ত্রী আনোয়ার মুসা তার ভেরিফায়েড ফেসবুক ও টুইটারে বলেন, কোরআনিক ভিলেজ এর নকশা চূড়ান্ত করা হয়েছে। সরকার ইতোমধ্যে প্রকল্পটিতে নীতিগতভাবে সম্মত হয়েছে ও এর অর্থায়ন সরকার অনুমোদন করেছে। ২০২১ সালে এর কাজ শুরু করতে পারব ইনশাআল্লাহ।

এটি বিশ্বের একমাত্র কোরআনিক ভিলেজ হতে যাচ্ছে বলে দাবি মালয়েশিয়ার। প্রকল্পটি বাস্তবায়িত হলে সেখানে থাকবে ৫ হাজার মুসল্লীর ধারণ ক্ষমতা সম্পন্ন একটি নতুন মসজিদ, একটি কুরআন বিজ্ঞান ও ভবিষ্যদ্বাণীমূলক জীবনী কেন্দ্র, একটি ছাত্রাবাস এবং অনুষ্ঠান আয়োজনের স্থান, একটি বাজার এবং একটি শিল্পকলা কেন্দ্র।

কোরআনিক ভিলেজটি যথাক্রমে মালয়েশিয়া, কুয়েত, ইরাক, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ব্রুনাইয়ের জন্য উৎসর্গীকৃত বলে জানিয়েছেন মন্ত্রী আনোয়ার মুসা।

সূত্র : মালয় মেইল।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ