সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

ব্যঙ্গকরা ও আক্রমনাত্মক কার্যক্রম সন্ত্রাসবাদ ছাড়া আর কিছুই নয়: শায়খ সুদাইস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হারাইমাইন শরিফাইনের দায়িত্বশীল, বায়তুল্লাহর ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান আস সুদাইস বলেন, আমরা ১.৮ বিলিয়ন মুসলমানের পক্ষ থেকে বলছি। আমরা আল্লাহর নবি-রাসুলগণকে নিয়ে যেকোন প্রকার অবজ্ঞাপূর্ণ আচরণের কঠোর ভাষায় তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

বিশেষত মানুষের পথনির্দেশক, দয়ার ও করুণার নবি, আমাদের নেতা ও প্রিয় নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন আচরণের (আল্লাহ তা’আলা যেন প্রিয় নবি সা. কে আরও প্রশংসিত ও আরও সুরক্ষিত করেন)।

অবমাননাকর ছবি আঁকানো, ব্যাঙ্গকরা ও আক্রমনাত্মক কার্যক্রম সন্ত্রাসবাদ ছাড়া আর কিছুই নয়। পাশাপাশি এমন আচরণ চরমপন্থার অংশ। এ ধরণের কাজ মানুষকে আরও বেশি ঘৃণা ও গোঁড়ামির দিকে ধাবিত করে।

মানুষের ধর্মীয় নেতাদের নিয়ে উপহাস ও বিদ্রূপ করা এবং যেবিষয়গুলো মানুষ পবিত্র বলে মনে করে ও শ্রদ্ধা করে এগুলো নিয়ে মস্কারী করার নাম মত প্রকাশের স্বাধীনতা বা বাকস্বাধীনতা নয়। বরং এই জাতীয় আচরণ অনৈতিকতা এ অশালীন বলে বিবেচিত যেটা অগ্রহণযোগ্য।

অন্যদের অনুভূতির প্রতি যথাযথ শ্রদ্ধা বজায় রেখে মানবিক মূল্যবোধের বিচারে বাকস্বাধীনতা প্রকাশ করা আবশ্যক। একজনের মত প্রকাশ যখন এই মানদন্ডের বাইরে চলে যায়, তখন এটি অনৈতিকতা ও প্রকাশ্যে কাউকে অপমান করার মাধ্যম হয়ে উঠে।

এ ধরনের ব্যবহার চরমপন্থীদের সমর্থন দেয়ার শামিল। যারা শালীন ও শান্ত সমাজের মানবিক মূল্যবোধকে বিদ্বেষপূর্ণ করে এবং ঘোলাটে পরিবেশ সৃষ্টি করতে তৎপর।

সর্বশেষ, ইসলাম এই সমস্ত নেতিবাচক বিষয়গুলো থেকে পবিত্র, মুক্ত। এবং যে কোনও ধরণের সন্ত্রাসবাদের লেবেলযুক্ত হওয়া থেকেও মুক্ত ও পবিত্র। ইসলাম হচ্ছে সহনশীল, শান্তি ও সম্প্রীতির ধর্ম। ইসলাম সন্ত্রাসবাদ, চরমপন্থা, ধ্বংস, বিদ্রূপ, অবমাননা বা মহান আল্লাহ তা’আলার প্রেরিত কোন রাসূলকে প্রত্যাখ্যান করার শিক্ষা দেয় না।

মসজিদে হারামে দেয়া গত শুক্রবারের জুমার খুৎবায় দেয়া শায়খ সুদাইস হাফিজাহুল্লাহর বক্তব্যের অনুবাদ। বার্সেলোনা, স্পেন থেকে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ